শুক্রবার, ০৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১৮:৩৯

মতলবে খুনের মামলার ২ আসামিসহ ৫ জন গ্রেফতার

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে খুনের মামলার ২ আসামিসহ ৫ জন গ্রেফতার

মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের ক'টি অভিযানে ২ খুনের মামলার আসামিসহ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে মতলব পৌরসভার পশ্চিম দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে খুনের মামলার আসামি অজুফা বেগম (৬০) ও ফারজানা আক্তার (২০) কে গ্রেফতার করা হয়। অজুফা দিঘলদী পাটোয়ারী বাড়ির আরব আলী পাটওয়ারীর স্ত্রী ও ফারজানা একই বাড়ির সুমন পাটওয়ারীর স্ত্রী|

এদিকে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ২ পুরিয়া গাঁজাসহ আটক করা হয় ২ জনকে। এদেরকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়। ইউএনও কে এম ইশমাম দুজনের প্রত্যেককে তিন মাসের সাজা দেন। আটককৃতরা হলেন উপজেলার পাচকিপাড়া গ্রামের মিঠুন বণিক (৩২) ও বাড়ৈ গাঁও গ্রামের ফয়সাল আহমেদ (৩৫)|

এছাড়াও দক্ষিণ নারায়ণপুর গ্রামের রাসেল হাওলাদার (৩০) মদ্যপান করে মাঝরাতে বেসামাল অবস্থায় ঢাকিরগাও এলাকায় হৈচৈ, ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আটক হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, নিয়মিত অভিযানে খুনের মামলার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর ৩ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের চাঁদপুরের বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে|

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়