প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০১:০২
মতলব উত্তরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ

মতলব উত্তর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ৪ লাখ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন উইমেন চ্যাপ্টার, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।
উপ-সহকারী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু।
ডিসিকে /এমজেডএইচ








