বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৮:৫০

পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

চাঁদপুরের সুপরিচিত পরিবহন প্রতিষ্ঠান 'পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেড'-এর পরিচালক মো. ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও 'চাঁদাবাজ' আখ্যা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি সোমবার (২৬ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নম্বর ১৫২৩ এবং ট্র্যাকিং নম্বর HWQRZI।

জিডিতে ফেরদাউস আলম বাবু উল্লেখ করেন, তিনি দীর্ঘ ২২ বছর ধরে চাঁদপুর-ঢাকা সড়কপথে যাত্রীসেবায় নিয়োজিত পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে প্রায় ৪৯টি বাস রয়েছে।

আবেদনে বলা হয়, আনুমানিক ৫-৬ বছর আগে সুমন মিজি নামে এক ব্যক্তি তাঁর বাস পদ্মা এক্সক্লুসিভের বহরে যুক্ত করার অনুমতি পান। কিন্তু পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানের নিয়ম অমান্য করে রুট পরিবর্তনসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন। এছাড়া ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

জিডির তথ্য অনুযায়ী, সম্প্রতি সুমন মিজি প্রতিষ্ঠানের অনুমোদিত বাসের পরিবর্তে 'টাটা' কোম্পানির বাস ব্যবহার করে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের ব্র্যান্ড নামে চাঁদপুর-ঢাকা রুট ছাড়াও শাহরাস্তি ও মুদাফফরগঞ্জ এলাকা থেকে বাস পরিচালনা শুরু করেন। এসব বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করায় তিনি সংক্ষুব্ধ ও ক্ষিপ্ত হন।

ফেরদাউস আলম বাবু অভিযোগ করেন, গত ২২ অক্টোবর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে 'চাঁদাবাজ' আখ্যা দিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এ-সংক্রান্ত কয়েকটি ফেসবুক পোস্টের লিংকও জিডির আবেদনে প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অপপ্রচারের ফলে তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সুনাম চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আইনগত প্রতিকার ও নিরাপত্তার স্বার্থে বিষয়টিকে সাধারণ ডায়েরিভুক্ত করেছেন বলে তিনি জানান।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুমন মিজির বক্তব্য নিতে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মন্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়