প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬
চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় সেরা ২০ নির্বাচিত

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের দেড়যুগ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত দ্বিতীয় ‘সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা’ এবং প্রথম ‘সেরা আবৃত্তিশিল্পী প্রতিযোগিতা’-র ফাইনাল রাউন্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। দু দিনব্যাপী এই প্রতিযোগিতার সংগীত ও আবৃত্তি বিভাগে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন সেরা ২০ জন প্রতিযোগী।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব মিলনায়তনে এই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় ১৮ জন এবং প্রথম সেরা আবৃত্তিশিল্পী প্রতিযোগিতার ক ও খ বিভাগে ২১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগীত বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন আনন্দধ্বনি একাডেমির অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু ও সংগীত নিকেতনের শিক্ষক বাবুল চক্রবর্তী। এছাড়া আবৃত্তি বিভাগে বিচারক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা এবং পুরানবাজার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নূপুর বিশ্বাস।
সংগীত বিভাগ : সেরা ১০ প্রতিযোগী দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় বিচারকদের রায়ে সেরা ১০ জনে স্থান পেয়েছেন : চাঁদপুর সদর উপজেলা : সানজিদা আলম সাঞ্জু, কাজী কাবীসা, কৃষ্ণকলি দেবনাথ, শ্রদ্ধা গোস্বামী, নিয়ন্তা সরকার, মেঘা ঘোষ ও অর্ণা মজুমদার।
হাজীগঞ্জ উপজেলা : প্রত্যাশা আচার্য প্রাচী ও অনন্ত দে অপু।
মতলব দক্ষিণ উপজেলা : পুনম চক্রবর্তী।
আবৃত্তি বিভাগ : সেরা ১০ প্রতিযোগী (ক ও খ বিভাগ)
প্রথম সেরা আবৃত্তিশিল্পী প্রতিযোগিতায় দুই বিভাগে নির্বাচিত সেরা ১০ প্রতিযোগী হলেন :
ক বিভাগ (সেরা ৫) : ওয়াশফিয়া আলম আরিশা, ইন্তিহা ইকবাল, ইয়াস ইকবাল, সুপ্রতীম নন্দী অহন ও মো. রাশীদুল ইসলাম (সবাই চাঁদপুর সদর উপজেলার)।
খ বিভাগ (সেরা ৫) : সাহেলা মেহজাবীন ছোঁয়া, আজরিন খান নাবিহা ও জিনিয়া ইসলাম (চাঁদপুর সদর) এবং মিফতাহুল জান্নাত ও মাহজেবিন জান্নাত (ফরিদগঞ্জ উপজেলা)।
শিল্প-সংস্কৃতির চর্চা ও নতুন প্রতিভা বিকাশের মূল লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিযোগীরা নিজ নিজ প্রতিভার চমৎকার স্বাক্ষর রাখেন। চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের দেড়যুগ পূর্তির এই আয়োজন স্থানীয় সংস্কৃতি অঙ্গনে নতুন প্রজন্মের শিল্পীদের মেধা বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে।






