প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮
রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সাধারণ সম্পাদক নিশান

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রামগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
|আরো খবর
নির্বাচনে ৬২ ভোট পেয়ে সভাপতি পদে মোহাম্মদ রেজাউল করিম এবং ৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মো. ফরহাদ হোসেন নিশান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ আলী, দপ্তর সম্পাদক মো. নূরনবী রায়হান, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ সোলেমান এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জাফরুল্লাহ (ভেন্ডার)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন, মনির হোসেন ও আব্দুল মোতালেব গাজী।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমিতির সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।








