প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২২:৫৬
কুর্মিটোলা গলফ কোর্সে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’ শুরু

রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী (২২–২৪ অক্টোবর) ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’।
|আরো খবর
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভূঁইয়া (অব.) এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্য ছাড়াও দেশের অন্যান্য গলফ ক্লাবের সাড়ে ছয় শতেরও বেশি গলফার অংশ নিচ্ছেন।
আগামীকাল ২৫ অক্টোবর সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, পিএসসি।
ছবি ক্যাপশন : রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
ছবি : সংগৃহীত।








