মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:২৯

ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি কাপ টুর্নামেন্টের ফাইনাল শনিবার

শিরোপা লড়াইয়ে নামবে ক্লিন চাঁদপুর সেন্ট্রাল ও ইস্ট জোন

চৌধুরী ইয়াসিন ইকরাম
ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি কাপ টুর্নামেন্টের ফাইনাল শনিবার

আগামী ১১ জুলাই ২০২৬ (শনিবার) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি কাপ টুর্নামেন্টের ফাইনাল। ফাইনাল খেলা সকালে শুরু হয়ে পুরস্কার বিতরণী হবে বিকেলে। ফাইনালের বিষয়টি নিশ্চিত করেছেন ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও ক্লিন চাঁদপুরের চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক অ্যাড. নুরুল আমিন খান আকাশ। শিরোপা লড়াইয়ে নামবে ক্লিন চাঁদপুর সেন্ট্রাল জোন ও ক্লিন চাঁদপুর ইস্ট জোন।

ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির হেড কোচ ও ক্রীড়া সংগঠক পলাশ কুমার সোমের সাথে টুর্নামেন্টের বিষয় নিয়ে আলাপ করলে তিনি বলেন, চাঁদপুর জেলার বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড় ও একাডেমির ক্রিকেটারদের নিয়ে এ বছর আমরা একাডেমীর নামে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। ৪টি দলে ৬০জন খেলোয়াড়কে ভাগ করে দেয়া হয়েছে। প্রতিটি দলেই জেলার বয়সভিত্তিক ক্রিকেটাররা রয়েছে। খেলোয়াড়দের খেলার উন্নয়নের লক্ষ্যেই অনুশীলনরত ক্রিকেটারদের নিয়ে একাডেমি কাপের আয়োজন করা হয়। লীগ পদ্ধতিতে চারটি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আশা করি আবহাওয়া ভালো থাকলে আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। অংশ নেয়া দলগুলোর মধ্যে প্রতিটি দলেরই তিনটি করে ম্যাচ হয়েছে। যে দলের পয়েন্ট বেশি হয়েছে সে দু দল ফাইনালে উঠেছে।

চাঁদপুর স্টেডিয়ামে অংশ নেয়া ৪টি দল হচ্ছে : ক্লিন চাঁদপুর সেন্ট্রাল জোন, ক্লিন চাঁদপুর ইস্ট জোন, ক্লিন চাঁদপুর সাউথ জোন ও ক্লিন চাঁদপুর নর্থ জোন। গত ২৫ জুন ২০২৬ সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ, বিসিবি কাউন্সিলর হাসান আল জায়েদ রিফাই, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার আনোয়ার হোসেন মানিক, ক্লিন চাঁদপুরের সদস্য জিন্নাহ, বিল্লাল, ক্রিকেটার কামরুল ইসলামসহ অন্যরা।

ফাইনালে ওঠা দুটি দলের খেলোয়াড়রা হলেনÑক্লিন চাঁদপুর সেন্ট্রাল জোন : ফারহান মাহাতাব শাওন, আফি, আবরার রাশিদ সাফি, ফারদিন হোসেন, তৌসিফ তাকওয়া, মো. সাব্বির হোসেন, শিমুল, মিয়াদ খান, আব্দুল্লাহ মোহাম্মদ সিয়াম হোসেন, সাকিব ঢালী, মোহাম্মদ মোসলেম উদ্দিন, সানজিদ ইসলাম, সবুজ ও মাফুজ।

ক্লিন চাঁদপুর ইস্ট জোন : অনুক কর্মকার, ইরফান সাফি অয়ন, প্রান্ত ঘোষ, রাসেল, রায়হান, সাবাদ, মিনহাজ উদ্দিন, মো. সিয়াম, সামিন, সাকিব, সাইফ আল ইসলাম, লাবিব, তামিম, তাসিন ও শাকিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়