বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:০১

প্রধানমন্ত্রীর সকল কর্মসূচিস্থলে এমপিসহ সরকারি কর্মকর্তাদের পরিদর্শন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
প্রধানমন্ত্রীর সকল কর্মসূচিস্থলে এমপিসহ সরকারি কর্মকর্তাদের পরিদর্শন
ক্যাপশন : চাঁদপুর সদর উপজেলার বিশ্বখাল, প্রধানমন্ত্রীর আগমনস্থলে প্রস্তুতি পরিদর্শন করছেন শেখ ফরিদ আহম্মেদ এমপি, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ অন্য সরকারি কর্মকর্তাগণ।

১৬ মে ২০২৬ (শনিবার)

প্রধানমন্ত্রীর আসন্ন চাঁদপুর সফরকে কেন্দ্র করে তাঁর সকল কর্মসূচিস্থলে চলছে ব্যাপক প্রস্তুতি। চাঁদপুর সদর উপজেলা ও জেলা সদরে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে : খালখনন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সাংগঠনিক সভা। এ কর্মসূচিগুলো যেখানে যেখানে অনুষ্ঠিত হবে, সে স্থানগুলো পরিদর্শন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর তিনটি কর্মসূচিস্থল যথাক্রমে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল, চাঁদপুর সরকারি কলেজ মাঠচাঁদপুর ক্লাব পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং সফর উপলক্ষে চলমান প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখা হয়। এসএসএফের প্রতিনিধি দল বিশ্বখাল এলাকায় খালখনন কার্যক্রমের প্রস্তুতি ঘুরে দেখেন।

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর শুধু একটি রাজনৈতিক বা প্রশাসনিক সফর নয়, এটি চাঁদপুরবাসীর জন্যে অনেক সম্ভাবনার দ্বার উন্মোচনের উপলক্ষ। চাঁদপুরের প্রত্যাশিত উন্নয়ন, অবকাঠামোজনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ সফরের আয়োজন করা হচ্ছে। আমরা চাই, চাঁদপুরবাসী দৃশ্যমান উন্নয়নের সুফল পাক। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চাঁদপুরবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তিনি আরো বলেন, বিশ্ব খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমসাংগঠনিক সভার আয়োজন—সবকিছুই মানুষের কল্যাণকে সামনে রেখেই করা হচ্ছে। প্রধানমন্ত্রী সবসময় তৃণমূল মানুষের কথা ভাবেন। তাঁর এই সফরের মাধ্যমে চাঁদপুরে নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে আমরা আশাবাদী।

IMG 20260512 WA0074

ক্যাপশন :চাঁদপুর সদর উপজেলার , চাঁদপুর সরকারি কলেজ প্রধানমন্ত্রীর আগমনস্থলে প্রস্তুতি পরিদর্শন করছেন শেখ ফরিদ আহম্মেদ এমপি, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ অন্য সরকারি কর্মকর্তাগণ।

পরে তাঁরা চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন। এখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠের নিরাপত্তা, মঞ্চ নির্মাণ, জনসমাগম নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে দিকনির্দেশনা দেওয়া হয়। এরপর চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির নির্ধারিত সাংগঠনিক সভাস্থল পরিদর্শন করা হয়। সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আয়োজন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন সফরসঙ্গীরা।

IMG 20260513 WA0001

ক্যাপশন :চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর ক্লাবে প্রধানমন্ত্রীর আগমনস্থলে প্রস্তুতি পরিদর্শন করছেন শেখ ফরিদ আহম্মেদ এমপি, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ অন্য সরকারি কর্মকর্তাগণ।

এমপির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়