প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২২:৩৪
দুর্গাপূজায় কচুয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় অসহায়, গরিব ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পক্ষে এই বস্ত্র বিতরণ করা হয়।
দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা। বস্ত্র পেয়ে তারা গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, পূজা উদযাপন কমিটির সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু, বিএনপি নেতা নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই এ ধরনের সামাজিক উদ্যোগের মূল লক্ষ্য।






