বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৮

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ

তীব্র নিন্দা ও স্মারকলিপি পেশ এনসিপির

ইতালি প্রতিনিধি
তীব্র নিন্দা ও স্মারকলিপি পেশ এনসিপির

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এসে বাংলাদেশি অভিনেত্রী ও ‘জুলাই যোদ্ধা’ আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ‘এনসিপি ডায়াস্পোরা ইতালি’। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদানের পাশাপাশি ভেনিসে প্রতিবাদী অবস্থান ও সংবাদ সম্মেলন আয়োজন করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে এনসিপি ডায়াস্পোরা ইতালির নেতারা বলেন, বিদেশের মাটিতে একজন বাংলাদেশি নাগরিক ও শিল্পীর ওপর এ ধরনের হয়রানির ঘটনা কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, জড়িতদের শনাক্তকরণ এবং ইতালির স্থানীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।

প্রতিবাদের অংশ হিসেবে এনসিপির একটি প্রতিনিধি দল রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করে। দূতাবাসের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন ‘হেড অব চ্যান্সারি’ মারজাক ইসলাম। স্মারকলিপিতে বাঁধনসহ বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা বিধান এবং প্রয়োজনে আইনি ও কূটনৈতিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা স্পষ্ট করেন, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক হামলা বা হুমকির শিকার হলে তা কেবল ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এতে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত সহযোগিতা জরুরি। কোনো ধরনের প্রতিশোধ নয়; বরং সত্য উদঘাটন, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো প্রবাসীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে এনসিপি আইনসম্মতভাবে পাশে থাকবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সালাহউদ্দীন আকন, সদস্য সচিব, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি; হাসিবুল ইসলাম, সদস্য সচিব, ভেনিস জোন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি; মাসুদ পারভেস রুবেল, সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা দক্ষিণ; মো. নাইম, যুগ্ম আহ্বায়ক, ভেনিস জোন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি; গাজী সাইফুল ইসলাম, সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি; আলি আহমেদ মিটন, সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি; কামাল হোসাইন, সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি; হুমায়ূন কবির, সদস্য, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়