মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২০:২৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে বিশাল সমাবেশ ও র‍্যালি

দলের আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে

— শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
দলের আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে
ছবি ক্যাপশন: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। (ডানে) সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করছে।

‘যুব ঐক্য প্রগতি, যুবদলের মূলনীতি’ এবং ‘ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত বিশাল যুব সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ-উৎসবে মুখরিত করে তোলে।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, “যুবদলকে আরও শক্তিশালী করতে হলে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। দলের জনপ্রিয়তা ও অর্জিত অর্জন ধরে রেখে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘরে ঘরে গিয়ে দলের আদর্শ ও উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উচ্চপর্যায়ে নানামুখী পদক্ষেপ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে চাঁদপুরে ইপিজেড স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। অতীতের বিভিন্ন অনিয়মের সমালোচনা করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে দেশ পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চলমান অপপ্রচারের বিরুদ্ধে নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়ে বলেন, “দলের ঐতিহ্য, আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তি রক্ষা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহজালাল মিশন ও আফজাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ।

যুবদল নেতাদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা মজুমদার, শাহরাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মজুমদার সোহেল, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সভাপতি নজরুল ইসলাম নজু এবং চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা প্রমুখ।

অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-সভাপতি আখতার হোসেন সাগর, শাহানুর বেপারী, সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকশী, শামীম জমাদার, যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, পারভেজ আলম রবিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদারসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল করতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্রশাসনের সহায়তা নেওয়ার আহ্বান জানান। একই সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়