প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭
সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

চাঁদপুরের একঝাঁক উদ্যোক্তার সমন্বয়ে গঠিত ‘সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের অভিজাত রেস্তোরাঁ ‘এলিট চাইনিজ’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগতদিনের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম রতন, মাসুদ রানা, মিজানুর রহমান, নুরু কাজী ও মাওলানা মো. সাইফুল্লাহ।
সভার শুরুতে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও সকল সদস্যের প্রাণবন্ত উপস্থিতি উপলক্ষে কেক কেটে শুভ কামনা জানানো হয়।
পরবর্তীতে সংগঠনের উন্নয়ন ও আগামীদিনে ঐক্যবদ্ধভাবে এটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা। সকল সদস্যের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভা শেষে নৈশভোজে অংশ নেন আমন্ত্রিত সদস্য ও অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে ‘সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ আত্মপ্রকাশ করে।
ডিসিকে /এমজেডএইচ








