সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭

কচুয়ায় ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৫ দিনের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৫ দিনের কারাদণ্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মো. সুমন মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ মো. সুমন মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কালচো গ্রামের প্রধানিয়া বাড়ির সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সুমন মিয়া পূর্ব কালচোঁ গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত মকবুল হোসেন প্রধানিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে কচুয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছিরের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালতে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় সুমন মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়