সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৫:০৭

কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের বিরুদ্ধে ৩৭টি মামলার মূলহোতা অ্যাডভোকেট হেলাল গ্রেপ্তার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের বিরুদ্ধে ৩৭টি মামলার মূলহোতা অ্যাডভোকেট হেলাল গ্রেপ্তার

বিগত ১৭ বছরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং স্থানীয় নেতাকর্মীদের হয়রানির মূলহোতা অ্যাডভোকেট হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাঁকে একাধিক মামলায় সুনির্দিষ্ট পরোয়ানা ও অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র ও বিভিন্ন সোর্স সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে ড. আ ন ম এহছানুল হক মিলনকে রাজনৈতিকভাবে কোনো দুর্নীতির মামলায় জড়াতে ব্যর্থ হয়ে তৎকালীন শাসকদলের আজ্ঞাবহ হিসেবে অ্যাডভোকেট হেলাল একের পর এক উদ্ভট ও ভিত্তিহীন মামলা দায়ের করান। অভিযোগ রয়েছে, মোবাইল চুরি, ভ্যানিটি ব্যাগ চুরি, পুকুরের মাটি চুরির মতো হাস্যকর ও ভিত্তিহীন মোট ৩৭টি মামলা সাজিয়ে ড. মিলনকে প্রায় ৫৪৯ দিন কারারুদ্ধ রাখা হয় এবং রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। শুধু ড. মিলনই নন, কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ও সাজানো মামলার পেছনেও এই হেলালের সক্রিয় ভূমিকা ছিলো বলে জানা গেছে। ফ্যাসিবাদের দোসর হিসেবে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম এবং বিরোধী মত দমনে সরাসরি ইন্ধন জুগিয়ে আসছিলেন। শুধু কি তাই, নিজ দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি ও প্রতিপক্ষদের দমন-নিপীড়নে নিষ্ঠুরতার কারণে সে সংক্ষুব্ধদের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুন্মুখ পরিস্থিতি থেকে ফেরত এসেছিলেন। তাকে আশ্রয়-প্রশ্রয়ের মূলহোতা ছিলেন কচুয়ায় ড. এহছানুল হক মিলনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সাবেক স্বরাষ্ট্র ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত হেলালের বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট মামলা ও অভিযোগ বিচারাধীন রয়েছে। হেলালের গ্রেপ্তারের খবরে কচুয়া উপজেলা বিএনপি ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়