বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৭:০১

শাহরাস্তিতে মাথায় ১৪ সেলাই নিয়ে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে মাথায় ১৪ সেলাই নিয়ে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
শাহরাস্তিতে মাকে মারধরের অভিযোগ আটক মাদকাসক্ত ছেলে সাইফুল ইসলাম।

শাহরাস্তিতে মাদকাসক্ত ছেলে টাকার জন্যে বৃদ্ধা মাকে মেরে রক্তাক্ত জখম করেছে। আহত মা রেহানা বেগম মাথায় ১৪ টি সেলাই নিয়ে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা দায়ের করলে পুলিশ পাষণ্ড ছেলেকে আটক করে।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া গ্রামের মৃত ইলিয়াস হোসেনের স্ত্রী রেহানা বেগম দু ছেলেকে নিয়ে বসবাস করে আসছে। বড় ছেলে সাইফুল ইসলাম বিভিন্ন সময় টাকার জন্যে মাকে মারধর করে আসছে। এ নিয়ে সামাজিকভাবে কয়েকবার সালিসি বৈঠক হলেও মাদকাসক্ত ছেলেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গত ১৫ জুলাই ২০২৬ (বুধবার) সকালে ছেলে সাইফুল ইসলাম মায়ের কাছে টাকা চাইলে মা রেহানা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইফুল ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে কাঠের টুকরো দিয়ে মাথায় সজোরে আঘাত করলে রেহানা বেগমের মাথা ফেটে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ডাক্তার তার মাথায় ১৪ টি সেলাই দেন। কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে ছেলের বিরুদ্ধে মামলা করতে আসেন রেহানা বেগম। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে একমাত্র অভিযুক্ত ছেলে সাইফুল ইসলামকে আটক করে।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। কোনোভাবেই এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না। আমি অভিযোগ পেয়েই তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়