মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৪:৫১

মতলবে চার বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে চার বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক
অভিযুক্ত রাফি।

মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাফি (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক।

সোমবার (৬ জুলাই) নারায়ণপুর পৌরসভার কালিকাপুর মুন্সি বাড়িতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে রাফি সোমবার দুপুরে একই বাড়ির ৪ বছর বয়সী শিশুকে বাড়ির পাশে রাস্তার পাশে ধর্ষণের চেষ্টা করে। এই চিত্র দেখে ফেলে একই এলাকার আলম নামে এক ব্যক্তি। পরে আলম ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাফিকে আটক করে থানায় নিয়ে আসে।শিশুটিকে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে দিনদুপুরে খোলামেলা জায়গায় রাস্তার পাশ ধর্ষণের চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এমন ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী|

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়