মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:৫৮

ডিবি পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
ডিবি পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। চাঁদপুর শহরের ১১নং ওয়ার্ডস্থ কোল্ড স্টোর মোড়ে একটি অটো গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। সোমবার (২২ জুন ২০২৬) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত প্রেস রিলিজ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এঁর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জালাল উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২২ জুন ২০২৬) বিকেল ৬টা ২০ মিনিটে চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ কোল্ডস্টোর মোড়ের বাবু পাটওয়ারীর অটো গ্যারেজে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ব্যবসায়ী মো. সোহাগ (৩৩), পিতা-মো. মহিন উদ্দিন, মাতা-নূর নাহার, সাং-দক্ষিণ গুণরাজদী, চাঁদপুর পৌরসভা, ১১নং ওয়ার্ড, চাঁদপুরকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় আরেক আসামি ইয়াসিন (১৯), পিতা-আল-আমিন বেপারী, মাতা-রাবেয়া বেগম, সাং-৪১নং রহমতপুর আবাসিক এলাকা, চাঁদপুর পৌরসভা, ১০নং ওয়ার্ড, এপি/কামাল খানের ভাড়াটিয়া, থানা ও জেলা— চাঁদপুর পলাতক রয়েছে। উভয় আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়