সোমবার, ০৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২০:৪৩

মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি জেলে নৌকা নিলামে বিক্রি

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি জেলে নৌকা নিলামে বিক্রি

মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে জব্দকৃত ৩৫টি নৌকার উন্মুক্ত নিলাম করা হয়েছে। রোববার (৭ জুন ২০২৬) সকালে উপজেলার মেঘনা নদীর তীরে এ নিলাম কার্যক্রম শুরু হয়। নিলামে ৩৫টি নৌকা মোট ৮ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যে বিক্রি হয়, যার সঙ্গে ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয় ৯ লাখ ৪৫ হাজার টাকা। উন্মুক্ত এই নিলামটি সরকারি বিধি অনুসরণ করে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।

নিলামে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর কোস্টগার্ডের‌‌ কন্টিনজেন্ট এম‌ সানোয়ার হোসেন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল কালাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে জব্দ হওয়া নৌকাগুলো নিলামের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব সংযুক্ত করা হয়েছে, যা আমাদের কার্যক্রমের সফলতার প্রমাণ।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, নিলাম প্রক্রিয়াটি আমরা স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এসব জব্দকৃত নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করেছি এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর জাটকা সংরক্ষণে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরা, জাল ও নৌকা জব্দ করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়