প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:২৮
শাহরাস্তিতে ২৩ মামলার পলাতক আসামি ‘মাদক সম্রাট’ খোরশেদ আটক

শাহরাস্তিতে বিশেষ অভিযানে ২৩ মাদক মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট খোরশেদ আলম সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে ২০২৬) সন্ধ্যায় পৌরসভার পশ্চিম উপলতা গ্রামের চৌধুরী মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।
|আরো খবর
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালায়। অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম উপলতা এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে ‘চৌধুরী মঞ্জিল’ থেকে খোরশেদ আলম (৪৪) ও বোরহান উদ্দিন(২৮)কে আটক করা হয়। ওই সময় তল্লাশি চালিয়ে খোরশেদ আলমের কাছ থেকে ২০ পিস ও বোরহান উদ্দিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, আটককৃত খোরশেদ আলমের বিরুদ্ধে ২৩টি মাদক মামলা রয়েছে। সে ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, আটককৃত খোরশেদ আলম পশ্চিম উপলতা বেপারী বাড়ির মৃত আরব আলীর ও বোরহান উদ্দিন দৈল বাড়ির আ. কাদিরের পুত্র।








