সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:২৬

রামগঞ্জের চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দু আসামি গ্রেপ্তার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জের চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দু আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত ‘ইটভাটা শ্রমিক মিন্টু' (৫০) হত্যা মামলার প্রধান দু আসামিকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ । তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ৮টা থেকে ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডোমনন্দী এলাকায় শাহজাহান পাটোয়ারীর ধানক্ষেতে আব্দুর রহমান ওরফে মিন্টু (৫০)কে হত্যা করে দুর্বৃত্তরা। পরে লাশ

গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলেই ফেলে রাখা হয়। ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার) শাহজাহান পাটোয়ারীর ধানক্ষেত থেকে শ্রমিক মিন্টুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম (৪২) বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরপরই রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রোববার রায়পুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার মূল দুই আসামি মো. মোস্তফা ওরফে হৃদয় (২৯) ও মো. সুমন (২৩)কে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব চরমটুয়া গ্রামে।

গ্রেফতারের সময় উপস্থিত লোকজনের সামনে তাদের দেহ তল্লাশি করে হৃদয়ের কাছ থেকে নিহত মিন্টুর ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি এ-১৫ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং সুমনের কাছ থেকে একটি মাইক্রোনেক্স এমএক্স-৫৫ বাটন ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়