মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৩:৪৩

শ্রীনগরে চিনির বাজারে আগুন, খুচরা বাজারে কেজিতে বাড়লো ২০ টাকা

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সিগঞ্জ)
শ্রীনগরে চিনির বাজারে আগুন, খুচরা বাজারে কেজিতে বাড়লো ২০ টাকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে গত তিন দিন ধরে হঠাৎ চিনির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে ক্ষোভ ও বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) সকালে শ্রীনগরের জাহানাবাদ এলাকার লিজা স্টোরে কেনাকাটা করতে আসেন স্থানীয় বয়োবৃদ্ধা রমজানের মা। প্রতি কেজি চিনির দাম ১২০ টাকা শুনে তিনি হতভম্ব হয়ে যান। তিনি জানান, মাত্র চার দিন আগেও তিনি একই দোকান থেকে ১০০ টাকা কেজি দরে চিনি কিনেছিলেন।

এ বিষয়ে লিজা স্টোরের স্বত্বাধিকারী রতন খান জানান, তিন দিন আগে পাইকারি বাজারে বস্তাপ্রতি (৫০ কেজি) চিনির দাম ৫০০ টাকা বাড়ে। ফলে বাধ্য হয়েই ১১০ টাকার চিনি ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে পাইকারি আড়তে বস্তাপ্রতি আরও ২০০ টাকা বেড়েছে। এখন দোকানে থাকা চিনি শেষ হলে আড়ত থেকে নতুন চালানের চিনি এনে কেজিপ্রতি ১৩০ টাকায় বিক্রি করতে হবে। বাজার নিয়ন্ত্রণে না এলে তাদের আর কিছুই করার নেই বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়