সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫১

সেবার মান বৃদ্ধি ও পল্লী সবুজায়নের অঙ্গীকার নিয়ে চট্টগ্রামে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি
সেবার মান বৃদ্ধি ও পল্লী সবুজায়নের অঙ্গীকার নিয়ে চট্টগ্রামে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ সম্মেলন

উৎসবমুখর ও সুসংগঠিত আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হলো পল্লী সঞ্চয় ব্যাংকের 'পারফরমেন্স মূল্যায়ন, ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবস্থাপক সম্মেলন ২০২৬, পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং পল্লী সবুজায়ন কর্মসূচি'।

বিভাগীয় মনিটরিং কর্মকর্তা আতিকুল ইসলাম হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু এবং মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের বোর্ড সচিবসহ চট্টগ্রাম অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সম্মেলনে ব্যাংকের বিগত বছরের ব্যবসায়িক পারফরমেন্স বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পারফর্মকারীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও পুরস্কার। পাশাপাশি, পরিবেশ সুরক্ষায় ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘পল্লী সবুজায়ন কর্মসূচি’র উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরে আলম তালুকদার কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, "তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে আমাদের আরও উন্নত ও গতিশীল ভূমিকা রাখতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ সর্বদা প্রতিষ্ঠানের বিকাশ এবং কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।"

বক্তব্যের শেষে তিনি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং চট্টগ্রাম অঞ্চলের সকল সহকর্মীদের পেশাগত সাফল্য কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়