বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:১২

কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কচুয়া ব্যুরো।।
কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কচুয়া পৌরসভার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম ও পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে কচুয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী। বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি কচুয়া ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ওমর ফারুকের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ওমর ফারুক বাদী হয়ে বিএনপির অঙ্গ সংগঠনের উল্লেখিত চারজন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনশেষে একই দাবিতে কচুয়া বাজার ব্যবসায়ীরা যৌথভাবে বাজারের পল্টন ময়দানে মানববন্ধনের আয়োজন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়