শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০২:৩৪

পুরাণবাজার হরিসভা কমপ্লেক্সের জগন্নাথ মন্দিরের ফিরতি রথযাত্রা সম্পন্ন

বাদল মজুমদা
পুরাণবাজার হরিসভা কমপ্লেক্সের জগন্নাথ মন্দিরের ফিরতি রথযাত্রা সম্পন্ন
ক্যাপসন -- পুরাণবাজার হরিসভা কমপ্লেক্সের জগন্নাথ দেবের ফিরতি রথযাত্রা।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা কমপ্লেক্সের শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের ফিরতি রথযাত্রা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেলে কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বের হয়। রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাণবাজার জগন্নাথ মন্দিরে গিয়ে পরিক্রমা সমাপ্তি করে। এ সময় শত শত ভক্ত রথের দড়ি টেনে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন এবং 'জয় জগন্নাথ' ধ্বনিতে পুরো এলাকা মুখরিত করে তোলে।

ফিরতি রথযাত্রা উপলক্ষে কালীবাড়ি মন্দিরে জগন্নাথ মন্দিরের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভোগ আরতি, বিশেষ পূজা-অর্চনা, কীর্তন, প্রসাদ বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফিরতি রথযাত্রা সম্পন্ন হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা উল্লেখ করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়