প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৮:০৯
ট্রাইব্যুনালে দীপু মনিকে দেখতে হুইল চেয়ারে করে এসেছেন অসুস্থ স্বামী
স্টাফ রিপোর্টার।।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে দেখতে এসেছেন তার অসুস্থ স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ।
রোববার (২৬ জুলাই ২০২৬) সকাল ৯টার দিকে তিনি ট্রাইব্যুনালে আসেন হুইল চেয়ারে বসে। এ সময় বড় ভাইয়ের স্ত্রী এবং একমাত্র মেয়ে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।








