শনিবার, ১১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২০:৫৭

সরকারের প্রতি ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এমএ মতিনের আহ্বান

চট্টগ্রামকে এখনই দুর্গত এলাকা ঘোষণা করুন

অনলাইন ডেস্ক
চট্টগ্রামকে এখনই দুর্গত এলাকা ঘোষণা করুন

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সভা শনিবার (১১ জুলাই ২০২৬) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান জননেতা এমএ মতিন। সভায় মহাসচিব অধ্যক্ষ সউম আব্দুস সামাদসহ প্রেসিডিয়াম সদস্য, কার্যনির্বাহী পরিষদ সদস্য এবং সাধারণ পরিষদের উল্লেখযোগ্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় সারাদেশে সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনাসহ সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বানভাসি মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

চেয়ারম্যান এমএ মতিন বলেন, চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশসহ আরও বেশ কিছু উপজেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে। বৃহত্তর চট্টগ্রামের প্রায় ২০ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে আছে। দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছুদিন। এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ে সরকারের ভূমিকায় আমরা হতাশ। সরকার এখনও দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ তৎপরতা পরিচালনা করে নি, যা খুবই হতাশার এবং উদ্বেগের। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, এখনই চট্টগ্রামকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক। অবিলম্বে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা পরিচালনা করার জন্যে জোর দাবি জানাচ্ছি। আমি আমার সংগঠনের তথা ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। মানবতার কাজে এগিয়ে আসুন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য হযরতুল আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী, আল্লামা শাহজালাল আহমেদ আখঞ্জি, অধ্যক্ষ আবু তালেব বেলাল, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, ঢাকা মহানগরের সভাপতি মাহমুদ মোস্তফা জিলানী, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অ্যাড. ইসলাম উদ্দিন দুলাল, যুগ্ম সাংগঠনিক সচিব কাজী জসিম উদ্দিন আশরাফী, দপ্তর সচিব আব্দুল হাকিম, প্রকাশনা সচিব সৈয়দ আবু আজম, কার্যনির্বাহী সদস্য এএইচএম আহসান উল্লাহ, নাসির উদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সভাপতি ডা. এসএম সারওয়ার প্রমুখ নেতৃবৃন্দ।--প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়