শনিবার, ১৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ২০:৩৯

শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর খাল খননস্থলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে

মো. মঈনুল ইসলাম কাজল
আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী ৫ বছরে ২০ হাজার খাল পুনঃ খননের কাজ করা হবে। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল পুনঃ খননের কাজ বাস্তবায়ন করা হবে। এ বছর ১৫ শ' কিলোমিটার খাল খনন করা হবে। ১টি জেলা বাদে বাকি ৬৪ জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল পুনঃ খননের কাজ বাস্তবায়ন করা হবে। শুক্রবার (১৫ মে ২০২৬) শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থল পরিদর্শনে এসে এ তিনি এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী আরো বলেন, এবারের খাল খনন কর্মসূচিতে কিছু সংযোজন করা হয়েছে। আমরা খালের পাড়ে বৃক্ষ রোপণ ও খালে মাছ চাষের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, বিগত দিনে দেশের এমন কোনো সেক্টর ছিলো না, যেখানে দুর্নীতি ভরে যায়নি। তারা ফ্যাসিবাদী হয়ে উঠেছিলো, তাদের পতন হয়েছে। আমরা চেষ্টা করছি স্বচ্ছতার মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করতে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়