প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫
বহুল আলোচিত চাঁদপুর-৪ আসনে অবশেষে বিএনপির বিদ্রোহী প্রার্থীই জিতলো

চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনটি বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএ হান্নানের জন্যে ছিলো বহুল আলোচিত, উদ্বেগপূর্ণ ও টানটান উত্তেজনায় ভরপুর। রাত ১১টা ৪৭ মিনিটে বেসরকারি ও অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফলই জানান দেয় যে, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীকে স্বল্প ভোটের ব্যবধানে টপকে গিয়ে এমএ হান্নান তাঁর বিদ্রোহী প্রার্থী হবার সার্থকতা প্রমাণ করলেন। তিনি ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৭৩ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের লায়ন হারুনুর রশিদ ৬৭ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন। আর তৃতীয় হয়েছেন দাঁড়িপাল্লার মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ৬২ হাজার ২৭৩ ভোট।
|আরো খবর
ডিসিকে/এমজেডএইচ








