শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৪

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়

পিতৃব্য খাজা আবু তালিবের প্রতিপালনে

অনলাইন ডেস্ক
পিতৃব্য খাজা আবু তালিবের প্রতিপালনে

(পূর্ব প্রকাশিতের পর)

তাঁর এই মন্তব্যের কারণ সম্পর্কে কোরেশগণ জিজ্ঞেস করলে পাদ্রী বললেন, আপনারা যখন গিরিপথ পার হয়ে আসছিলেন, তখন আমি দেখতে পেলাম - প্রতিটি পাথর ও বৃক্ষ এই বালককে সম্মানসূচক সিজদা করছে। নবী ব্যতীত অন্য কাউকে পাথর ও বৃক্ষরাজি সিজদা করে না। আমি আরও লক্ষ্য করেছি- আপনাদের কাফেলার উপর একখণ্ড মেঘমালা এই বালকের মাথার উপর ছায়া দিচ্ছে। এতেই আমি প্রমাণ পেয়েছি যে, ইনিই শেষ যুগের নবী। আবু তালেবকে লক্ষ্য করে পাদ্রী বললেন, আপনি এখান থেকেই বেচাকেনা সেরে আপন ভাতিজাকে নিয়ে মক্কায় ফিরে যান। কেননা, সামনে ইহুদী শত্রুরা তাঁকে শহীদ করে দিতে পারে (বেদায়া ও নেহায়া)। এভাবেই নবুয়তের পূর্বাভাস প্রকাশ পেতে শুরু করলো। এটাকে ইরহাছাত বা পূর্বাভাস বলা হয়।

ফিজার যুদ্ধে যোগদান ও হিলফুল ফুযুল গঠন : ইবনে হিশামের বর্ণনা মতে, চৌদ্দ বছর এবং ইবনে ইসহাকের বর্ণনা মতে বিশ বছর বয়সের সময় নবী করীম [দ.] আপন চাচাদের সাথে ফিজার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধে অনেক লোক হতাহত হয়। অনেক নারী বিধবা হয় এবং অনেক শিশু ইয়াতিম হয়ে পড়ে। দেশে এক ভয়াবহ অরাজকতা দেখা দেয়। তখন নবী করীম [দ.] সামান্য কিছু লোক নিয়ে মযলুমের সাহায্যার্থে একটি সেবাসংঘ গঠন করেন। এই সেবা সংঘঠনের নাম রাখা হয় “হিলফুল ফুযুল” বা ফযলদের সংঘ। ফযল, ফুযাইল ও আফযল নামে তিনজন লোক এই সংগঠনের ব্যাপারে বিশেষ অবদান রাখার কারণে তাদের নামে এই নামকরণ করা হয় (বেদায়া ও নেহায়)। এই সংঘের মাধ্যমে নবী করীম [দ.] সমাজ সেবার এক মহান আদর্শ স্থাপন করেন।

যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের বিধবা, শিশু ও নিরাশ্রয়ের পুনর্বাসনে হিলফুল ফুযুলের মাধ্যমে নবী করীম [দ.] সমাজসেবার এক উত্তম আদর্শ স্থাপন করেন। অন্যায়ের প্রতিরোধ করা ছিল এই সংঘের লক্ষ্য। সততা ও মানবসেবায় অল্পদিনের মধ্যেই এই সংগঠন গোটা আরবে পরিচিতি লাভ করে এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নবী করীম [দ ] মানুষের কাছে অতি প্রিয় হয়ে উঠেন। এভাবে হাবীবে কিবরিয়া [দ.] যুবকদের জন্য এক মহান আদর্শ স্থাপন করেন- যা বর্তমানে রেড ক্রিসেন্ট নামে পৃথিবীময় আদর্শ হিসেবে ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়