মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৭

কুমিল্লা টাউন হল ময়দানে বিশাল মিলাদুন্নবী উদ্‌যাপন

ঈদে মিলাদুন্নবীর বিরোধীদের প্রতি সরকারি ব্যবস্থাপনায় বাহাসের খোলা চ্যালেঞ্জ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ঈদে মিলাদুন্নবীর বিরোধীদের প্রতি সরকারি ব্যবস্থাপনায় বাহাসের খোলা চ্যালেঞ্জ

ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে মিলাদুন্নবী উদ্‌যাপন উপলক্ষে বিশাল সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতাকারীদের প্রতি বাহাসে (বিতর্ক) বসার খোলা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। বলা হয়েছে— সরকারি ব্যবস্থাপনায় স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে উভয় পক্ষ চুক্তিনামায় স্বাক্ষর করে বাহাসে বসার চ্যালেঞ্জ ঘোষণা করা হলো।

সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে কুমিল্লা কাসেমুল উলুম মাদ্রাসা, রাণীর বাজার মাদ্রাসা এবং বরুড়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিমদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, "আপনারা আমাদের খোলা চ্যালেঞ্জ গ্রহণ করে বাহাসে বসুন। আপনারা দাবি করেন— কোরআন-হাদিস অনুযায়ী ঈদে মিলাদুন্নবীর কোনো ভিত্তি নেই; আমরা চ্যালেঞ্জ করছি, কোরআন ও হাদিসের শক্ত প্রমাণ দিয়েই ঈদে মিলাদুন্নবীর যৌক্তিকতা প্রমাণ করবো। তাই আপনারা বাহাসে বসুন।"

অনুষ্ঠানের সভাপতি, কুমিল্লা ওলিতলা দরবার শরিফের পীর ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাওলানা মহিউদ্দিন লতিফী এই চ্যালেঞ্জ ঘোষণা করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ‘সুন্নি ইউথ বাংলাদেশ’-এর আয়োজনে এই মিলাদুন্নবী উদ্‌যাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ ড. সাইফুল আজম বাবর আজহারী। তিনি তাঁর আলোচনায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব, তাৎপর্য এবং কোরআন-সুন্নাহে এর ভিত্তির ওপর আলোকপাত করেন। পাশাপাশি তিনি মিলাদুন্নবী (সা.) এবং সিরাতুন্নবী (সা.)— উভয়েরই প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া যেসব মাদ্রাসায় বলাৎকারের মতো জঘন্য, নির্মম ও পাপাচারমূলক কর্মকাণ্ড ঘটছে, সে বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রখ্যাত ওলামায়ে কেরাম এবং পীর-মাশায়েখগণ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়