শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮

রামপুর মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
রামপুর মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উদযাপন
রামপুর আদর্শ আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করছেন পীরজাদা মাওলানা খাজা জোবায়ের।

চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নস্থ রামপুর আদর্শ আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টায় মিলাদ, কিয়াম ও দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

IMG 20260903 WA0069

রামপুর আদর্শ আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করছেন পীরজাদা মাওলানা খাজা জোবায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এবং জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিমউদদীন পাটওয়ারী। অনুষ্ঠানের শুরুতে তিনি স্বাগত বক্তব্য দেন।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন—কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের, চাঁদপুর বিষ্ণুদী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিমউদদীন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এ. এইচ. এম. আহসান উল্লাহ, চাঁদপুর গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, দেবপুর দরবার শরীফের পীরজাদা মাওলানা নূর মোহাম্মদ আরেফিন এবং রামপুর মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জাফর আলী। আমন্ত্রিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ড. তালিম পাঠান।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রভাষক সাকিবুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা শাহবিয়া, প্রভাষক বজলুর রশিদ সোহেল এবং শিক্ষক কাজী মাওলানা হাসানুজ্জামান। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল হাই মানুরি, মাওলানা দেলোয়ার হোসেন, মাস্টার নূরুল ইসলাম, শহিদুল্লাহসহ বর্তমান শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন পীরজাদা খাজা জোবায়ের। সবশেষে সবার মাঝে তাবররুক বিতরণ করা হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়