বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০২:২৩

নজরুল স্মরণে চাঁদপুর সাহিত্য পরিষদের সেরা শিক্ষার্থী পুরস্কার

প্রেস বিজ্ঞপ্তি
নজরুল স্মরণে চাঁদপুর সাহিত্য পরিষদের সেরা শিক্ষার্থী পুরস্কার
ছবি ক্যাপশন: নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে চাঁদপুর সাহিত্য পরিষদ।

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের ১০টি আয়োজনের নানা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বেলা ৩টায় চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে সেরা ৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, "আমাদের সবাইকে নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হবে। সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে বিদ্রোহী কবি বরাবরই সোচ্চার ছিলেন। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। নজরুলের এই আদর্শ ধারণ করেই আমাদের সকলকে সামনে এগিয়ে যেতে হবে।"

সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী।

সেরা শিক্ষার্থী হিসেবে পুরস্কারপ্রাপ্তরা হলেন— সাদিয়া আক্তার, রাফ রাফিন, ইন্নি আক্তার, মাশতুরা আক্তার মেধা ও মুজাহিদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীর মাঝে 'জানা-অজানা নজরুল' শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের ১০টি আয়োজনের অংশ হিসেবে এটি ছিলো ৬ষ্ঠ কর্মসূচি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়