মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৬:৪৩

কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সমাজের অসঙ্গতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

---ইউএনও অমিত রায়

কচুয়া প্রতিনিধি।।
সমাজের অসঙ্গতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন, সাবেক সভাপতি আলমগীর তালুকদার, সুজন পোদ্দার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কচুয়া প্রতিনিধি মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও অমিত রায় বলেন, প্রশাসনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে প্রশাসন সবসময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের পাশে থাকেন, তাহলে কচুয়াতে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব একটি পৌরসভা এবং আধুনিক উপজেলা গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।

মতবিনিময় সভাশেষে সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কচুয়ার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়