শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৬:৪৪

নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি।।
নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারের ইন্তেকাল

মতলব দক্ষিণে নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিকেল ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি অসংখ্য সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে নারায়ণপুর প্রেসক্লাব পরিবার শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারকে শুক্রবার (২১ আগস্ট) নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সামনে জানাজা শেষে রাষ্ট্রীয় মার্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়