প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:৩০
শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির প্রেস ব্রিফিং
প্রধানমন্ত্রীর আগমন চাঁদপুরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে
তাঁর কাছে গুরুত্ব পাবে যেসব দাবি--

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বেশ কিছু দাবি এ জনপদের মানুষ তাঁর দৃষ্টি আকর্ষণে গুরুত্ব দিচ্ছে। আজ শনিবার (১৬ মে ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরের প্রস্তুতি বিষয়ে শুক্রবার (১৫ মে ২০২৬) বেলা ১১টার পর চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রেস ব্রিফিং করেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি জানান,
|আরো খবর
তিনি জানান, বেলা ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ 'খোদ্দ খাল' পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষেরহাট সংলগ্ন 'বিশ্ব খাল' পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত 'ফ্যামিলি কার্ড বিতরণ' এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। সভাশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী সড়কযোগে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যেই জনসভাস্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠে লক্ষ লোকের জমায়েত হওয়ার বিষয়ে বিএনপির নেতা-কর্মী হতে বিশেষ ইঙ্গিত পাওয়া গেছে।
প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক আরো বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমন চাঁদপুরের ইতিহাসে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। আমরা সবাই তারেক রহমানের আগমনে প্রস্তুত, চাঁদপুরবাসীও প্রস্তুতি নিয়ে রেখেছে।
তিনি বলেন, হাইমচরে অর্থনৈতিক জোনের সাথে সাথে চাঁদপুরে একটি ইপিজেডও চাই। এ ব্যাপারে ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, চাঁদপুর মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, নদী ভাঙ্গন রোধের স্থায়ী ব্যবস্থা, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলো যেনো চলমান করেন।
প্রেস ব্রিফিংয়ের সময় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষসহ আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ডিসিকে/ এমজেডএইচ








