প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৯:৫৩
চাঁদপুরে ইয়াবাসহ অ্যাড. ইমরান সোয়েব আটক

চাঁদপুর শহরের গুয়াখোলা রোড এলাকা থেকে ১৮ পিচ ইয়াবাসহ অ্যাড. ইমরান সোয়েবকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শনিবার (২১ জুন ২০২৬) রাতে এসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তার বসত বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পরে শহরের গুয়াখোলা এলাকা থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানা সূত্র জানিয়েছে, আটককৃত আইনজীবী ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা নিজে সেবন নাকি বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। একজন আইনজীবীর কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ, গত কিছুদিন পূর্বে নারী সংক্রান্ত একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







