প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৪:৫৮
কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শিপন গ্রেপ্তার

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মো. শিপন (৫২) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
|আরো খবর
র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট ২০২৬) রাতে কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর (ছায়াবিতান) এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । অভিযানে মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে সুকৌশলে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শিপন কুমিল্লার কোতয়ালী মডেল থানার দৌলতপুর (ছায়াবিতান) গ্রামের মৃত আবু মান্নানের ছেলে ।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ধৃত শিপন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলেন। মাদক নির্মূলে র্যাবের এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে । গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








