রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২:১৫

স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে রোগীদের খবর নিলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

কামরুজ্জামান টুটুল।।
স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে রোগীদের খবর নিলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

গতানুগতিক কর্মসূচি বা কাজের বাইরে ভিন্ন এক কাজ করলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ঘুরে ঘুরে পুরো হাসপাতালের সব কিছু দেখলেন। চিকিৎসা নিতে আসা লাইনে দাঁড়ানো রোগীদের সাথে কথা বললেন, চিকিৎসকদের চেম্বারে ঘুরে ঘুরে দেখলেন। দেখলেন অন্য সব সমস্যা। এদিন তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপরেই তিনি ঘুরে ঘুরে দেখে সমস্যাগুলো প্রত্যক্ষ করেন। শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুরে তিনি এভাবে হাসপাতাল পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে 'সুস্বাস্থ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা' শিরোনামে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসানের সভাপ্রধানে এ সভা অনুষ্ঠিত হয়।

এমপি মো. মমিনুল হক বলেন, গ্রামীণ জনপদের জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ শুরু করেছে। আপনারা চিকিৎসকগণ দায়িত্ববান হয়ে চিকিৎসাসেবা অব্যাহত রাখলে সবাই চিকিৎসাসেবা পাবে। কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, চিকিৎসাসেবা আরো উন্নত ও গড়ে সবাইকে মানসম্মত চিকিৎসাসেবা দিতে হাসপাতালটিকে আরো আধুনিকায়নে কাজ করবো।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানসহ চিকিৎসকগণ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দগণ।

ক্যাপশন: হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মো. মমিনুল হক এমপি। ছবি : চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়