প্রকাশ : ১৮ মে ২০২৬, ২০:৫৭
করোনার প্রথম আঘাতে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে মৃত্যুবরণকারী মুজিব-রাবেয়া রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

করোনার প্রথম ঢেউয়ের আঘাতে ৯ ঘণ্টার ব্যবধানে মৃত্যুবরণকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজলের বাবা মো. মজিবুর রহমান ও মা রাবেয়া বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৯ মে ২০২৬)। ২০২০ সালের এইদিনে চাঁদপুর শহরের চিত্রলেখার নিজ বাসায় (গোল্ডেন প্লাজা) বৈশ্বিক মহামারী করোনার প্রথম আঘাতে আক্রান্ত হয়ে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে প্রথমে মা রাবেয়া বেগম (৭৩) এবং এরপর বাবা মজিবুর রহমান পাটোয়ারী (৮৭) মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে তাদের রুহের মাগফেরাত কামনায় পারিবারিকভাবে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাদের জন্যে দোয়া কামনা করা হয়েছে।








