রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩

খামারি ও উদ্যোক্তাদের নিয়ে চাঁদপুরে ২৬ নভেম্বর প্রাণিসম্পদ মেলা

কৃষিকণ্ঠ প্রতিবেদক
খামারি ও উদ্যোক্তাদের নিয়ে চাঁদপুরে ২৬ নভেম্বর প্রাণিসম্পদ মেলা

চাঁদপুরে আগামী ২৬ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘প্রাণিসম্পদ সপ্তাহ’। এ উপলক্ষে প্রথম দিন শহরের ষোলঘরস্থ জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে দিনব্যাপী এক বিশেষ প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক জানান, ২৬ নভেম্বর এক দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হলেও প্রাণিসম্পদ সপ্তাহের নানাবিধ কার্যক্রম চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। মেলায় জেলার বিভিন্ন প্রান্তের খামারি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। তাঁরা বিভিন্ন স্টলে নিজেদের উৎপাদিত পণ্য, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ খামারের কার্যক্রম ও আধুনিক সেবাসমূহ দর্শনার্থীদের সামনে তুলে ধরবেন।

তিনি আরও জানান, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, স্থানীয় খামারি ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং এ খাতের অপার সম্ভাবনা জনসাধারণের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। মেলা ও সপ্তাহব্যাপী এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়