শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯:৫৯

কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

অংশ নিলো ৩ হাজার ৪৬৬ শিক্ষার্থী

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার একাংশ।

কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) উপজেলার আটটি কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা নেওয়া হয়। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভিজিল্যান্স টিম, পরীক্ষা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকারীদের মধ্যে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী ও আক্তার হোসেন, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদার, সংগঠনের উপদেষ্টা মফিজুল ইসলাম, শিক্ষাসচিব শাহজালাল প্রধান, অর্থ সম্পাদক মোহাম্মদ ফখরুদ্দিন, সহসভাপতি শহীদুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং সাবেক সভাপতি আলমগীর তালুকদার।

পরীক্ষাশেষে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী বলেন, মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিক্ষামন্ত্রীর প্রত্যাশা বাস্তবায়নে তাঁরা কাজ করছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদার বলেন, এ বছর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। ট্যালেন্টপুল ও সাধারণ—এ দুটি গ্রেডে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাসচিব শাহজালাল প্রধান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, কেন্দ্রসচিব, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়