শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২১:১১

বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরীর সমর্থনে এসএসসি ২০০০ ব্যাচের জরুরি সভা

অনলাইন ডেস্ক
বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরীর সমর্থনে এসএসসি ২০০০ ব্যাচের জরুরি সভা

আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০০ ব্যাচের উদ্যোগে ১নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ইয়াজদানী চৌধুরী (এনাম)-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাজধানীর মিরপুর আউটার স্টেডিয়াম সংলগ্ন ফুডেক্স রেস্টুরেন্টে এই সভা আয়োজন করা হয়। সভায় ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে আসন্ন নির্বাচনে নিজেদের গোলাম ইয়াজদানী চৌধুরী (এনাম)-এর পক্ষে সার্বিক সহযোগিতা ও প্রচারণার কৌশল নিয়ে আলোচনা করেন।

সভায় এসএসসি-২০০০ ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহদাত, জলিল সরকার, শামছুন্নাহার সুমি, সুরাইয়া আক্তার ও জহির। বক্তারা তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে এনাম চৌধুরীর নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন এবং তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে সভার সমাপনী বক্তব্য রাখেন ২০০০ ব্যাচের এসএম নিয়ামুল। তিনি উপস্থিত সকল বন্ধু ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নির্বাচনী প্রচারণা সুশৃঙ্খল ও সফলভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়