রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:১৫

স্বপ্নের প্রথম স্পর্শ

তাহসিনা বিনতে আজাদ

সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে ফিরে দেখি আমার সাহিত্যজীবনের এক অমূল্য সূচনা। প্রতিটি স্বপ্নেরই একটি প্রথম স্পর্শ থাকে; আমার সেই স্পর্শের নামÑসাহিত্য একাডেমি।

ষষ্ঠ-সপ্তম শ্রেণি থেকেই শব্দের সঙ্গে আমার এক নীরব সখ্য। তখন থেকেই টুকটাক লিখতাম। লেখাগুলো হয়তো পরিণত ছিল না, তবু প্রতিটি শব্দে ছিল নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা, নিজেকে ভিন্নভাবে প্রকাশ করার আকাক্সক্ষা এবং একদিন সত্যিকারের লেখক হয়ে ওঠার স্বপ্ন।

একদিন সাহিত্য একাডেমির একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বড় ভাই ইয়াছিন দেওয়ার সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ই আমার সাহিত্য যাত্রার মোড় ঘুরিয়ে দেয়। তাঁর আন্তরিক উৎসাহে পাঠক সংবাদ পত্রিকার মাধ্যমে প্রথমবার আমার একটি কবিতা প্রকাশিত হয়। নিজের নামের পাশে নিজের কবিতা মুদ্রিত দেখার সেই মুহূর্ত আজও আমার কাছে ভাষাতীত। প্রথম প্রকাশিত কবিতা শুধু একটি লেখা নয়; এটি ছিল আমার মতো একজন নবীন লেখকের স্বপ্নের প্রথম স্পর্শ।

সাহিত্য একাডেমি’র মাসিক সাহিত্য সভা, প্রচারণা এবং সার্বিক কার্যক্রম আমার নিজের স্বপ্নকে বিশ্বাস করার সাহস দিয়েছে। এখানকার আন্তরিক পর্যালোচনা, গঠনমূলক সমালোচনা ও স্নেহময় দিকনির্দেশনা আমার লেখাকে প্রতিনিয়ত শাণিত করেছে। এই প্রতিষ্ঠান আরও বহু স্বপ্নবাজের কলমে প্রথম আলোর রেখা হয়ে থাকুকÑএই প্রার্থনাই রইল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়