মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২১:৪২

মতলব কর অফিস উদ্বোধন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মতলব কর অফিস উদ্বোধন

কর সার্কেল-১৪-এর মতলব অফিস উদ্বোধন করা হয়েছে। মতলব বাজারে সোমবার (১৩ এপ্রিল ২০২৬) এই অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার আবদুস ছোবহান। তিনি ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে কর অফিস উদ্বোধন করেন। এ সময় কর কমিশনার আবদুস ছোবহান এবং যুগ্ম কর কমিশনার (পরিদর্শী) মো. এনামুল কবিরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন সার্কেল অফিসার, মতলব বণিক সমিতির নেতৃবৃন্দ এবং চাঁদপুর কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন কর কর্মকর্তা মো. আছাদুজ্জামান ও মো. মাসুদ পারভেজ, মতলব বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও ব্যবসায়ীবৃন্দ এবং চাঁদপুর কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, এসএম কুদ্দুছ, আব্দুল্লাহ আল ফারুক, সদস্য মো. হুমায়ুন কবির, কামরুল হাসান সিকদার, আ. রহমান, মো. সাব্বির হোসেন, আমিনুল ইসলাম, আরিফুল হক, মাহমুদুল হাসান মামুন, মো. শাহাদাত ও কাজী রকিবুল হাসান রুমন। আরও উপস্থিত ছিলেন মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়