প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৮:০১
আইন প্রয়োগের চেয়ে সচেতনতা জরুরি.....

ছবির এ তিনটি বকের ছানা অজ্ঞাত এক যুবক শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে হাজীগঞ্জের বাকিলা বাজারে ধরে এনেছে। হয়তো এ যুবক জবাই করে খেয়ে নেবে। যুবক একা নয়, যে কেউ পাখির ছানা পেলে ছেড়ে দেয় না। কেউ খেয়ে ফেলে, কেউ নিজের মতো করে পালন করতে গেলে ছানাগুলো মরে যায়। যে কারণে এসব পাখির অস্তিত্ব বিলীন হয়ে গেছে অনেকটাই। তাই এসব প্রাণী সংরক্ষণে আইন প্রয়োগের চেয়ে সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সচেতন মহল। ছবি ও ক্যাপশন : কামরুজ্জামান টুটুল।








