প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৭:১৬
রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা আক্তার (২৮) নামের এক প্রবাসের স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
|আরো খবর
ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের আব্বাস আলী হাজী বাড়িতে।
এলাকাবাসী জানান ওই বাড়ির কাতার প্রবাসী মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী পারিবারিক কলহের জের ধরে শুক্রবার (১৭ জুলাই ২০২৬) গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকাল ৮টায় বাড়ির লোকজন তা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
রামগঞ্জ থানার উপপরিদর্শক এসআই আতিক জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।








