বুধবার, ২৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৭:০৪

মতলবে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক
মতলবে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ আটক জয়নাল আবেদিন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (২৯) নামের এক ফার্মেসী মালিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন | বুধবার (২৭ মে ২০২৬) শিশুটির বাবা নুরুল ইসলাম তপাদার বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

জানা যায়, ওই শিশুটি বাড়ৈগাঁও গ্রামের নূরুল ইসলাম তপাদারের মেয়ে। সে বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিশুটি তার বাড়ির একই শ্রেণির এক শিক্ষার্থী ও ঘিলাতলী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির আরেক শিক্ষার্থী অর্থাৎ তিনজন মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকালে ১১ টার দিকে আরিফ কাজীর দোকানে চকলেট কেনার জন্যে যায়। চকলেট ক্রয়শেষে ফেরার পথে জয়নাল আবেদিন তাদেরকে ডেকে দোকানের ভেতরে নিয়ে কলম হাতে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে জড়িয়ে ধরে। পরে তারা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ওইদিন রাতে জয়নালকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী মারধর করে। পরে বাদী ৯৯৯ নম্বরে ফোন দিলে মতলব দক্ষিণ থানা পুলিশ তাকে আটক করে|

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, বুধবার সকালে শিশুটির বাবা নুরুল ইসলাম তপাদার বাদী হয়ে থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। তাকে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে|

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়