শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০

শ্রীনগরে স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মাদবরপাড়া এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া গৃহবধূ রিতা আচার্যের (৪৫) মৃত্যুর পর, শোক সইতে না পেরে তার স্বামী হরি আচার্যও মারা গেছেন।

স্ত্রীকে হারানোর মানসিক আঘাত থেকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে টানা ১০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর গত ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হরি আচার্যের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়