বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০১:০০

শ্রীমঙ্গলে পৃথক এলাকা থেকে দুটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

অনলাইন ডেস্ক
শ্রীমঙ্গলে পৃথক এলাকা থেকে দুটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৃথক দুটি এলাকা থেকে অত্যন্ত বিষধর প্রজাতির ‘শঙ্খিনী’ (শাঁখামুটি) সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) রাত ১০টার দিকে পৌর এলাকার পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা গোপাল গোস্বামীর বাসায় একটি সাপ দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে নাহিদ নামের এক স্থানীয় বাসিন্দা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

এর আগে, গত ১৯ আগস্ট উপজেলার উত্তর ভাড়াউড়া মাঝেরগাঁও এলাকার লোকালয় থেকেও অনুরূপ আরেকটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা দুটি সাপই দুর্লভ ও অত্যন্ত বিষধর প্রজাতির শঙ্খিনী, যা ইংরেজিতে ‘Banded Krait’ নামে পরিচিত।

উদ্ধারকৃত সাপ দুটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এগুলোকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়