প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৪:৫৮
চট্টগ্রাম মেট্রোপলিটন ল' কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 'চট্টগ্রাম মেট্রোপলিটন ল' কলেজ'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কলেজটির প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর মাধ্যমে দীর্ঘ ৫৪ বছর পর চট্টগ্রাম নগরীতে নতুন একটি ল' কলেজের শুভ সূচনা হলো।
|আরো খবর
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) অ্যাডভোকেট নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন ল' কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অ্যাডভোকেট মো. শামসুল আলম পাটোয়ারী, উপাধ্যক্ষ অ্যাডভোকেট আবুল কাশেম, কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ।
আইন শিক্ষায় অবদানের আশাবাদ ব্যক্ত করে কলেজের উন্নয়ন ও অগ্রযাত্রায় চট্টগ্রামবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এলএলবি (প্রথম বর্ষ) সেশনে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থাকছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট মো. শামসুল আলম পাটোয়ারী চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির সন্তান। তাঁর বাবা সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আবদুল খালেক পাটোয়ারী এবং মা মরহুমা ফিরোজা বেগম।
ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্যে কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করা যাবে (মোবাইল/হোয়াটসঅ্যাপ : ০১৬২০৫৬১৩৮২)।








